তাকিয়ে রোজ তোকে খুঁজে ফিরি,
বাঁচার তৃষ্ণা মেটে না মানুষের,
তবু মানুষ বাঁচে কদিন... বুকের বীজে
একটানা তোর ছিলার টংকার তরংগ বাড়তে থাকে,
আমি আকাশের জানলায় তোকে খুঁজে ফিরি
তুই অন্য কারো খেপায় ফুল সাজাস,
আমি চিৎকার করে তোর চলে যাওয়া দুয়ারে মাথা কুটে মরি...... তুই অন্য সিঁথি তে রঙ ভরিস,
আমি মৃত্যুর মত স্মৃতি আগলে রাত জাগি....
তুই বিছানা বালিশে নতুন প্রেমের সোহাগ মাখিস।
একবারও কি আমায় মনে আসে না তোর নতুন
প্রেমের ঠোঁটে গরম উষ্ণতায় ঠোঁট রাখতে গিয়ে!
একবারও কি জুতোর ফিতে বাঁধতে গিয়ে আমার মুখোমুখি হতে হয়নি তোকে!
বারংবার বেজে ওঠা জেটি ঘাটের সায়রেন একটানা অপেক্ষায় সিগারেটের পুড়তে থাকা মন.... এত সহজ রে এত সহজ,
একবার একবার মুঠোফোনে আমার নামটা.... ইচ্ছে করে না বল?
জানি এ চিঠি তুই কখনো খুলে দেখবি না,
জানি তুই আমার মুখোমুখি হবি না আর কখনো ,
তবু আমার সমস্ত গননার মত এটাও একদিন সত্যি হবে..... তুই আমার সামনে এসে দাঁড়িয়ে বলবি আমি এসেছি একবার আমার দিকে চেয়ে দেখ..... আমি সেদিন আর চোখ খুলবো না ... তুই বলবি এমন করিস না এখনো বাঁচলাম কই?
এখনো দুজনে মুখোমুখি বসে ভাল করে দুজনকে দেখলাম কই? এখনো তোর ছবি আঁকা বাকি... এখনো পাহারের গায়ে ননীর ধারে আমাদের ছোট্টো বারান্দায় তুই আমার কোলে.... অনেক কিছু বাকি রে..,
ততক্ষনে আমি তোর আগল ছেড়ে তোকে মুক্তি দিয়ে আকাশের দেশে......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন