মনের জানলায় স্পষ্ট হয়ে যায় পুরোনো সব মুখ
যারা একদিন আমায় প্রেমিকা ভেবেছিল ...,
না আমি তাদের কাউকে বলিনি ভালোবাসি ...
তাদের কাউকে বলিনি হাতে হাত রাখবো ,
সময়ের মোড়ে তারা বদলে গেছে কিনা আজ জানি না ,,
তবু তাদের কোনো মুখ আমি ভুলিনি নিয়মিত
এক বান্ধব মন তাদের কে বেঁধে রেখেছে আমার সাথে ,
আসলে আমার লুকোনো গ্রন্থ আর মিথ্যে প্রহসন
ছিলো না .....ভয় ছিল না বুকের পাটাতন ফুটো হয়ে কালাপানি ঢুকে যাবার ,
তাই আজও বুক ঠুকে প্রেমিকা হতে ভয় পাইনা ,
আমি জানি মৃত্যুটা ভীষণ ছোটো গল্প ...আজ মরলে কাল দুদিন ...
আর জীবন কথা রাখার নাম, জীবন তাই উপন্যাস ....
আমি তাই অঙ্গীকার ভুলিনা ....ভুলিনা 'মরতে দমতক" কথা রাখতে ।
ভয় পাই অবিকল মানুষের মত দেখতে শ্বাপদকে ,ভয় পাই সমস্ত মিথ্যে বাহাদুরিকে,
তবুও পার বাঁধানো ধরে যখন কোনো ছোটো গল্প পাশাপাশি দাঁড়ায় আমি তাদের বলি আঁকড়ে থেকো বেঁধে বেঁধে থেকো ....দো পল কি জিন্দেগী ...।
"নিজের শ্রুতির কাছে নিজেই ক্রমশ
নীল খামে ভরা একটা কোমলরাগ মেশানো চিঠি হয়ে উঠি...
কত কি বলা হয় না, সুর লাগে না সপ্তকে...
সমস্ত সুর মনে রেখেও অভাবী হতেই হয় ...কারণ জীবন সময় বেঁধে দেয় পথ বেঁধে দেয় বরাদ্দ বেঁধে দেয় ,,
তাই অসমাপ্ত স্বরলিপি রেখে বারংবার ফিরে যাই আমার একান্ত উত্তরের বারান্দায় .।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন