জন্মের প্রয়োজনে মিশে গেছিলাম তোমার সাথে
এখন মৃত্যুর প্রয়োজনে আমি তোমার এবং সকলের থেকে ভিন্ন করেছি চেনা মেয়েটাকে ,
জলের দিকে এগিয়ে যাওয়া খাদে আমি বৃষ্টি হয়ে ঝরছি, অথচ ফুরোচ্ছি না আকাশের গা থেকে ,
রাতপোড়ানো কবির অসুখ সাক্ষী থাকছে এই ঝরে পড়ায়...।
নিজেকে জল করে দিতে পারলেই যে সম্পর্কের খেলায় জিতে যাওয়া যায় সে কথা আগে জানতাম না ,
আজ বুঝি ভালোবাসলে চোখের পাড় বাঁধিয়ে নিতে হয় ....
ভালোবাসলে আগুনের ছিলিমে রাখতে হয় সব কিছু ....যা যা রাখতে হয় একটা আকাশকে ছুঁতে গেলে ।
অথচ দেখো প্রতিটা বুকে একটা খোলা আসমান থাকে,
তুমি মানো আর নাই মানো সেখানে ভীষণ রকম পিরিতে মেঘ আর বৃষ্টির সংসার থাকে ....
তবু বলো ভালোবাসার ঘরে ঠাঁই ধরে রাখতে পারে কজনে ....মন তো কেবল পাখির মত এ ডাল ও ডাল করবেই ...,
খাঁচা বদলও করবে ...
মন্দবাসা বিলিয়ে দিলেই কি রক্তের রং বদলানো যায় ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন