আমার চেয়ে আরও গভীর মন্দ বাসা
লিখে রাখো তুমি যে পার্থ ,,
জীবন ছড়িয়ে কান্না ও তোমার কথা লিখি বারংবার ।
. . . . . . . বাতাসের কথা আজকাল বলতে পারি না পার্থ
কলেজের ওঠানামায় সেতু তারটা তুমি উপড়ে নিয়েছো নিজস্ব প্রচ্ছদে নতুন গল্প সামিল করবে বলে ।
আমি কেবল অন্ধকার দূর করতে পারি চিরকাল ,,
তোমার শহরে অসংখ্য গুপ্তচর রাখা ছিল আমার উদ্দেশ্যে ....তাই আমার উপসংহার কেবল ছাই দানী হয়ে রইলো।
ভারতবর্ষ তোমার
এই শহর তোমার এই শহরের নারী দের আসবাব তুমি মুঠোর দখলে রাখতেই পারো ,
টুকরো টুকরো বজ্রের ছড়িয়ে পড়া স্মৃতি... এক বুক কান্না অথচ কাছে কোনো রুমাল না থাকা ...
এমন কোনো মুহূর্তের দাবীদার হবে কেমন করে পার্থ !
বালির ঢিপির নীচে কিছু না পাওয়ার কষ্ট ... থাকে সবার , তেমন কিছু কষ্ঠ রেখেছিল তুমি আমার পাঁজরের তলায় ,
আমার সমস্ত আঁতাত দিয়ে আজও লালন করে রেখেছি সেসব ,. . . . . . . . . . . . .
জানো পার্থ আমার ঘরের আলো আমি আজকাল নিভিয়ে রাখি অথচ এতটুকু অন্ধকার আর আমায় ছুঁতে পারে না ,. . . . . .
আমার গোলক থেকে ছুটন্ত আগুন আমাকে অন্ধকার হতে দেয় না আর ।
তুমি ফকির হতে চিরকাল ভয় পাও ...আমি নদীর
তীরে ঘর বাঁধি চিরকাল ,..... ........ ............
........তুমি চতুর্ভূজ আঁকো জানলা দরজাহীন ....
আমার ঘর চালাহীন চিরকাল ।
এবার বলো তুমি স্বার্থ বলতে ঠিক কি বুঝেছো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন