অপেক্ষায় আছে বাঁচার ,
যারা চলে যায় নীরব কারণে তারা ভালো থাকুক
অন্ধকার কিংবা আলোর দুনিয়ায় ,
মৃত্যুর মিছিলে আমি এখনও জেগে থাকি গভীর রাতে পথিক পায়ের আওয়াজ শুনতে পাবো বলে ...
জেগে থেকো তুমিও ....যে কোনো মুহূর্তে শুভ ক্ষণ দরজায় পৌঁছাতে পারে ,,
নির্বোধ পুড়ে যাওয়া শেষ হবে জানি ,
তোমার অবহেলা এই যুদ্ধের দিনে মানায় না পার্থ ,
তবু বলে রাখা ভালো এখন নির্বাক মৃত্যু মিছিল
আর অভিশপ্ত সময় .....
সাবধান থেকো পার্থ জেগে থেকো ,
যে যুদ্ধে সামিল হয়েছে বাকিরা তুমি আর তোমার প্রেম সে চক্রবিহুর ছায়াতেই আছো । নরকের দ্বারে দাঁড়িয়ে আছে প্রহরী প্রহর ,
যুদ্ধ শেষে ফিরলে পরে তোমার অহংকার খুলে হাতে দিও ...আমি বর্ননা ময় উপন্যাসে সাজিয়ে রাখবো দীর্ঘ তোমার ইতিহাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন