অনেকগুলো মুখ তাই তোমার জানলায় ....
অনেকগুলো সিঁড়ি তোমার সামনে .....
অনেক ওঠানামা তুমি দেখতে পাও ,
অনেকগুলো ঘরের দেওয়াল তোমার উঠোন থেকে শহর .....শহর থেকে দেশ কাল সময়ে জমিনে মাথা উঁচু করে আছে ......
অনেকগুলো মানুষের মত দেখতে হৃদয়হীন
মনস্টার তুমি দেখেছো ,
অনেক গাছ তোমার চারপাশে ......
অনেক শাখায় তুমি হেঁটে ফেলো নির্দ্বিধায় ,
অনেক শব্দ তোমার ভেতর ..........
নিঃশব্দের কাছে কখনো দু দন্ড দাঁড়াবে কি করে ,
বিস্তর অসম্পূর্ণতার ঝুলি তোমার কাঁধে .....
মুঠোয় তোমার দুনিয়ার কাঙালী ঘোচে না তাই ,
অনেক গল্প তোমার দৃশ্যে ..........
কোনো গল্পই তোমায় ভালবেসে নয় ....
অনেক আয়না তোমার ঘরে ........
একটাও অবিকল তোমাকে আঁকতে পারে না ,
অনেক চরিত্র তুমি ছুঁয়ে গেলে হে পথিকবর ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন