আজকাল গলায় স্বরবর্ণ রা বিবাগী ,
শব্দক্ষয় হবে ভেবে শব্দ বাঁচাই অনেক বেশি ।
খুব কম ঘুমাই... রাতে ইচ্ছাবাড়ির
স্বপ্নের ঋণ শোধ হওয়ার ভয়ে,,
ঘুমের ভেতর যা যা ঘটে যায় তাকে জীবন ভাবি ,, আর জেগে উঠি মৃত্যু ঘিরে থাকা পৃথিবীতে ... ছেঁড়া শিকল আঁকড়ে...আকাশ আর মাটি এক সাথে ছুঁয়ে দেখতে চাই ...রূপকথা পেরিয়ে ।
দেহের উষ্ণতা বাড়লে যেসব জেলেডিঙি
নিভু নিভু আঁচে জলের হাত ধরে আমি তাদের দিকে দিকশূন্য কম্পাস ছুঁড়ে দিয়ে সাহসী হই একটু একটু করে ,
বিশ্বাসী ঢেউগুলো সন্ধ্যায় লাজুক তীর খোঁজে
................ নিরাবেগ বাতাস-তরঙ্গে... অচেনা মানুষের গল্প লিখে রাখে ।
শোক ফিরে এলে মৃত গ্রহণের কাছে ...শুধু তুমিই খোঁজো না আমায়...বাকি অলিখিত গ্রন্থে আমি চিরকাল অনন্যা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন