শনিবার, ১০ জুলাই, ২০২১

বে-বাফা

বেখেয়ালি মেঘের  চৌকাঠে পেরিয়ে জমিন দখল করে নিয়েছে বহু দিন  । 
 জমিনে জামিনে সেলাইয়ের  খেলায় সীমা এঁকে দেয় সুচ-সুতোর ফোঁড়। 
চেনা মুখের  রঙবদল হঠাৎ ... জ্যা মুক্ত তীরের মত কলিজা নষ্ঠ করে দেয় । 
প্রতিটি প্রচ্ছদে  হেঁটে আসে  অসুখী  গৃহস্থ্যের সুখ খোঁজা খরগোশ । 
তার  ঝুল  বারান্দা রাতভর নিকোটিন পোড়া গল্পের রেশ আর নীরব অজস্র অস্থিরতা দেওয়াল বেয়ে বেড়ে ওঠে ।
আমি আজকাল তার পাড়ার বাসিন্দা হয়েও পরবাস কাটাই আসলে 
... ভাঙা ঘাটে ফেলে আসা ভাঙা কথা  নদী ফিরিয়ে দেয় প্রতিবার  জেনেও মৃত্যুর আগে ইচ্ছাকৃতভাবে শ্বাস বন্ধ করা যায় না ।

 রোদ্দুর মাখা  অলীক সান্নিধ্য  খোঁজে দুটো বাঁচতে চাওয়া মন ...  তবু  নৈসর্গিক কৌশলে গুপ্ত হত্যা সফল করে সমস্ত সাজানো গল্প টুকরো কাঁচের মত ছড়িয়ে ছিটিয়ে দেয় দু জোড়া পায়ের তলায় ...।
সে যেন সব দেখে বুঝেও দরজা জানালা বন্ধ করে ফেলে ....তারপর কবিতার খাতায় বাসিফুল সাজিয়ে বাজার দর বাড়িয়ে নেয় প্রতিবার  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন