, মনের দেওয়ালে দোয়াতের কালি ছুঁড়ে যে সব কথা বলা হয় না তাঁদের মৃত্যু এঁকে ফেলি । একা হতে হতে কখন যেন নিজের ভেতর নিঃশব্দের শব্দদের ভিড় জমিযে ফেলেছে আমার মত মানুষগুলো ,
সম্পর্কের একান্নবর্তী ঋতু বদল দেখতে দেখতে একটা গোটা পৃথিবী ভর্তি উপন্যাস লিখে ফেলেছি এযাবৎ কাল ,
সম্পর্ক গুলো যেন বহুরৈখিকতা ......অজস্র কাটাকুটি খেলায় মেতে থাকা রেলপথ।
, ,,
যা কখনোই বলতে চাইনি তা সবটুকু বলে ফেলি এখন ,
যা কখনোই লিখবো ভাবিনি তা সমস্ত এখন পাতায় পাতায় প্রকাশ করে ফেলি রোজ ।
তুমিও রং মেখে সং সেজে ঘুরে বেড়াতে বেড়াতে কেমন যেন নিজস্ব সমস্ত রং ফিকে করে ফেলেছো ..
আজকাল তোমার বাড়ির কিংবা বাথরুমের আয়না টাও রোজই থমকে দাঁড়ায় তোমায় চিনতে গিয়ে ।।
সেদিনের একটা পাখির ডাকে তুমি বদলে ফেলেছো নিজস্ব রং ....কখোনো ভেবে দেখেছো এমন হাজার হাজার পাখি যেদিন ডেকে উঠবে সেদিন তোমার অস্তিত্বর কথা ।
এসব কথা নিজের ভেতর গুঁজে রাখি ...এসব বক্তব্যে আজ আমি এক ঘরে .....এসব কথার জন্যে তোমার বান্ধব পুরের সমস্ত খিড়কি কিংবা জানলা বন্ধ করে দিতে বলেছো শহর জুড়ে বড় বড় ইস্তেহার টাঙিয়ে ।
তাই ইদানীং নিজেই কাছেই নিজের সমস্ত বক্তব্য গুঁজে রাখতে পছন্দ করি।
তবুও কিন্তু সমস্ত কাহিনী জুড়ে তোমার রং বদলের উপাখ্যান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন