রবিবার, ২৫ জুলাই, ২০২১

মানুষের জন্ম

মানুষের নিজস্ব কিছু অন্ধকার থাকে....., 
,মানুষের নিজস্ব কিছু যাতনা থাকে ,...থাকে কিছু গোপন পাপ ,
আর সময়ের দেওয়ালে এই অন্ধকার , যাতনা ,পাপ প্রতিনিয়ত বাড়তে থাকে , লতিয়ে ওঠা গাছের মতই ।

...না না এসবের দায় ভার উল্টোদিকে তর্জনী দেখিয়ে দিয়ে পার পাবার মত তেমন কিছু নয় ,

এসব সেই পুড়তে থাকা মানুষটার নিজের গড়ে নেওয়া ....একান্ত পুঁজি , , 
এ পৃথিবীর.. কখনও কোনো জন্মের দায় নেই ...নেই ভালো রাখা কিংবা  মন্দ রাখার দায় , 
    অথচ একটা মানুষ তার জীবনের সমস্ত অন্ধকার ,আর ক্ষত গুলোর দায় সামনে দিকে আঙ্গুল দেখিয়ে দায় বর্তাতে ভালোবাসে , 
...ঈশ্বর কে কৃপণ ভেবে চার আঙ্গুল জমিন কে বানজার বলতে ভালোবাসে ।
তবু সুক্ষ সত্যিটা মানতে পারে না ....পারে না নিজেকে নিজের ঈশ্বর ভাবতে ....পারে না জীবনের ভুল গুলোর মুখোমুখি দাঁড়িয়ে স্বীকার করে নিতে ,,
বারংবার সে কোনো না কোনো সম্পর্ককে গালাগাল দিতে ভালোবাসে নিজের মারাত্মক রকম ক্ষয়ে যাওয়ার কারণ হিসেবে ।
মানুষ এটা ভাবতে ভয় পায় যা হচ্ছে এমটাই তো হওয়ার ছিল ,
আসলে প্রতিটা মানুষের  ভেতর একজন বিধাতা বাস করে....., আর সে জন্মের প্ররোধ্যে লিখে ফেলে জঠর থেকে চিতা কাঠ কিংবা কফিনে পৌঁছনোর   সমস্ত গল্পটুকু ,,, , 
আর মানুষের এসব বুঝে ওঠার আগেই এক জন্ম খাঁচা থেকে আকাশে মিলিয়ে যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন