বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

আত্মীয়তার বৈকল্য

নীরবতা  আর কথার ভিড়ের  ভেতর একদিন আত্মীয়তা গড়ে উঠেছিল  অজানা পাপের সাথে ...।

 রঙ করা মুখোশ  পরে নাটকের শেষ অংক যে কখন এসেছিল আজ আর মনে নেই ।

. কফিনের ভেতর  ফেলে আসা শব্দদের পোড়া  ছাই. আর একটা বিসর্জিত কাঠামো পরে আছে আজ ।

..  এখন পাঁজরের হাড়ে অনুভূত  সত্তার সাথে
 আর সেই পুরোনো আমির কোনো মিল আজ আর নেই ...।

পুরোনো ছবি গুলোয় আর তেমন আগ্রহ নেই 
তবু দিনের বেশির ভাগ সময়টায়  সেই মৃত ছবি গুলো জীবন্ত হয়ে দখলনামা বিছিয়ে দেয় আমার ওপর ।
প্রেতাত্মার মত তাড়িয়ে বেড়ায় অবিচ্ছেদ্য প্রহরনামায় ।

নীরবতা  আর কথার ভিড়ের  ভেতর একদিন আত্মীয়তা গড়ে উঠেছিল  অজানা পাপের সাথে ...যা আজীবন অঙ্গীকার হয়ে আছে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন