রবিবার, ১১ জুলাই, ২০২১

তারিখ

দেওয়াল জোড়া সেসব ছবির  একদিন চিত্রকর বানিয়ে ছিলে আমাকে  ,
আজ সে সব স্থাপত্যে নেই কোনো অভিমানী তুলির স্ট্রোক  ,
মৃত্যুর দেশে আলোর রং তুমি  ...কাটাকুটি খেলায়
আজ আর হার জিত কিছু পরে নেই ...
বয়ামে রাখা নানা রঙের সুখ সাজানো ,

শূন্য মহল্লায় শান্তি ঘুমোয় .....ঘুমোয় নির্লিপ্ততা ।

সে বলে একজন মানুষের নাকি অজস্রবার জন্ম হয় ....,ঢালু জমিন থেকে  তবু একটি মাত্র জন্ম ধারা ধাপ পেরিয়ে আসে  ক্যালেন্ডারের একটাই তারিখে ,
প্রতিটা তারিখে কিছু গোপন সংবাদ ...প্রতিটা তারিখে কিছু ইতিহাস , 
প্রতিটা তারিখে জন্ম মৃত্যু ,
প্রতিটা তারিখ ভীষন নিঃশব্দে কিছু শব্দ রেখে যায়
 ।দেওয়ালের রং বদলায় তারিখে তারিখে  আর সময় হয়ে ওঠে জতিস্মর ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন