সোমবার, ২৬ জুলাই, ২০২১

ঘুরে দাঁড়াই চল

সে প্রথম আর তৃতীয় রিপুর দাস ছিল ,
 তাই পালিয়ে গিয়ে প্রতিবার  জিততে চেয়েছে।
যা করা উচিত ঐ মুহূর্তে দাঁড়িয়ে আমি তাই করেছি..  আর সেও  তার চরিত্রই   পালন করছে। ভেবে দেখলাম  রামায়ণে বিভীষণের চরিত্রটা কি রাবণ দশ মাথা নিয়ে করতে পারত?
 না ভরত কোনোদিন রামের চরিত্রে অবতীর্ণ হ'তে পারতেন...
একজন অযোগ্য মানুষকে আর কী দেবার আছে আমার ?
আমি শুধু একা নই... এই পৃথিবীর অনেক মানুষই ভেঙে পড়ে  আর সেই স্মৃতি সযত্নে তুলে রাখেন মনের মণিকোঠায়...  সেসব সময়  নতুন কোনো  জন্ম হয়   ... অন্য কোনো অনুভবের জন্ম .....আর এই সবকিছু  পারে মানুষ  একা হয়ে... ।
কিন্তু এই ভেঙে পড়াটাকে হেরে যাওয়া বলে ভাবতে নেই কখনও... পালিয়ে যেতে নেই... বরং পাশ কাটিয়ে উঠে বলতে হয়, চলো ... আবার স্বপ্ন দেখি , এবার নিজের জন্য ,,নিজের হয়ে ... নিজের প্রেমে ....নিজেকে ভালোবেসে ।
"... তোর মুখ... চোখের পাতা... বুকের ওমের স্বপ্ন... মেঘের ভেতর হারিয়ে যাই চল... লুকোচুরি খেলায়...'আবার একটা উজ্জাপন লিখি বাকি সাদা পাতাগুলোয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন