বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

Death is must be so beautiful

Death must be so beautiful. To lie in the soft brown earth, with the grasses waving above one’s head, and listen to silence. To have no yesterday, and no tomorrow. To forget time, to forgive life, to be at peace. 

 -- Sylvia Plath, The Bell Jar

মৃত্যুকে ভালোবাসলে পরিচয়হীন  একটা স্থিরতা  অনামী  দেহাতি মনকে  আঁকড়ে ধরে .. চারদিকে ছড়িয়ে পড়ে আলোর রোশনাই । 
আশ্রিত ভেবে  নিজেকে জড়িয়ে শূন্যের গভীরে  এক চোরাবালি ছিল শুধু।
 ...... দূরত্ব মেপে মেপে  রুপোলি মাছের দল. .. ঢেউয়ের ছদ্মবেশ বুঝতে পারেনি আমার মতই ।
অথচ কি সহজে হঠাৎ বৃষ্টি  সব ভাসিয়ে অলৌকিক ছবিগুলো স্পষ্ট করে দিয়েছে । 
বেশ কিছু  কাগুজে ঘুড়ি তাদের গায়ে লিখে নেয়  রুধির সংকেত....যা ভালো করে বুঝে নিতে হয় এক জীবনেই।

 ধুলোর নীচে শবব্যবচ্ছেদের সরঞ্জাম  রেখে যায় পাপ  সময় , 
কর্কস ডাকের মতো আয়না-ফাটলে... বিশ্বাসের গলা টেপা পরে যায় ,,,
  অথচ বিপরীতে ফিরে যাওয়া শেষ বিকেলের পিঠে এক-একটি অসমাপ্ত চুম্বন...আজও ভীষণ রকম জীবিত ।
  মহাসমুদ্রের জলে নেমে জলোচ্ছ্বাস মেপেছি কোনো একদিন ... তাই আমি সন্ন্যাসী হতে পেরেছি খুব সহজে । 
অনেক ভেবে স্হির করেছি  জ্যোৎস্নায় রাখা আমাদের  নিজস্ব যা কিছু  বিরল আলিঙ্গন ফিরিয়ে দেবো  তোমার সিংহদুয়ারে।

আসলে  এক আশ্চর্য ভিক্ষার দেশে আমি জন্মেছি জানো !
সারি সারি সন্ধ্যা বাতি  জড়ো করা আর কর্পোরেটের  শব্দস্রোতের বিপরীতে নষ্টকথা ও
প্যাপিরাসে জড়ানো সময়ের মন্থন  খুঁজে  যাচ্ছে আমার দেশের সব মানুষ , তারা
বাতাসে কথাদের ভাসিয়ে দেওয়া একটা প্রথা মনে করে ।
 
আমার ভিক্ষার দেশের আজকাল বড্ড বেশি  শকুন উড়ছে আকাশে ...... ,
মনে হয়  যেন ভিজে জামাকাপড়ের গন্ধের সাথে অবাঞ্চিত বীর্যপাতের ঠিকানা তারা পেয়েছে ।
অথচ একটা শকুনো মাটির ওপর আসে না , তারা কখনো  এত মুখের ভাঙা টুকরো দেখেনি বোধহয়... ।

অথচ কি আশ্চর্য দেখ
শকুনেরা সব মুখগুলি চিনতে পারে বলে জানা ছিল এতকাল .......।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন