মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

তোমার শহরে রক্তের দাগ

যিশুকে যে চাদরে মুড়ে রাখা হ'য়েছিল তাতে রক্তের দাগ লেগেছিল... তোমার শহর তাকে যত্ন করে রেখে দিয়েছে আজও,
পুরোনো রক্তের দাগ তোমার শহর ফ্রেমে সাজিয়ে রাখতে ভালবাসে, ভালোবাসে ঘাতকের স্পর্শে লিখে রাখতে ফুট নোট,
কয়েক হাজার বছরের পুরনো রক্ত ...
সহস্র বছরের জং ধরা যন্ত্রনা ......
মাটির নীচের ঠান্ডা ঘরে  কষ্ট  রাখা অযুত বছরের,
তোমার শহর এমন অনেক কিছু গোপন রাখে যা কখনো কখনো ভালোবাসা নামেও তোমরা পরিচয় করাও ,।
 ,
 সময় ফুরালে মাথার ওপর মাটি চাপা  দিয়ে রাখা থাকে ওরা ... কেউ তখন ওদের কথা জানতে চায় না ,
কফিনের বিশেষ সাদা চাদরে ওরা অগুনিত যীশু তোমার শহরে ..,,
প্রত্যেকে  একা একা... আলাদা ঘরে থাকে
কখনো কখনো মাটির নিচ থেকে ওদের জমে থাকা বদ রক্ত উপচে আসে তোমার কেনা উঠোন ঘরে অথবা সাজানো ফ্ল্যাটের নালি হয়ে সোজা সে রক্ত তোমার শোয়ার ঘরের রাস্তা চিনে নেয় ।
কি আশ্চর্য তাই না ,
যে যীশুর রক্ত তোমার শহর শুকিয়ে একদিন বয়ামে সাজিয়েছে সেই রক্ত ,যন্ত্রণা, কষ্ট বয়াম  খুলে হঠাৎ জীবন্ত ....আর তোমার সুখের ঘরে এ শহরের খরচের হিসেব নিকেশ ফিকির ...তখন তোমায় দিকশূন্য দৃশ্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন