সময়ের সেলাই কল
..........
হওয়ায় ভেসে আসে তোমার মৃত্যু কথা,
ছেঁড়া চিঠির টুকরো বিপজ্জনক হয়ে ঢুকে যাচ্ছে
সময়ের আদালতে তোমার মুখোমুখি ।
মানুষ সত্যি গুলোকে মেরে ফেলতে পারে খুব সহজে ...অন্তত মানুষ ভাবে এমনটাই ।
প্রেতাত্মার মত একদিন
খুবলে নিয়েছো টাটকা কলেজে , বুকের ওপর করেছো অধিকারের নারকীয় নাটক ।
*
এরপর আয়নার সামনে দাঁড়িয়ে সর্বাঙ্গ দেখছো
আর ভয় পাচ্ছ ,
পুরোনো সফরের কোন চিহ্ন আছে কিনা রোজ একবার জামাকাপড় সরিয়ে দেখেও নিচ্ছ ,
টিস্যু পেপারে মুছে ফেলছো গোপন বীর্যর দাগ ..... তবুও তোমার আয়নকে ঝাপসা করে ফেলেছে সে সব দাগ ।
দু'এক কলি রবীন্দ্রনাথ দিয়ে ভেবেছিলে বেবকুপ বানিয়ে ফেলবে ,,
যারা কাছে আছে তারা কাছে থাক ..তারা তো পারে না জানিতে ,
তাহার থেকেও তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে ...
*
তুমি বুঝতে পারোনি রাতের সেলাই কলে
কাপড়ের সঙ্গে চামড়া সেলাইয়ের
উপযুক্ত সূচ হল সময় ...
আর সময় হিসেব করেই সেলাইয়ের ফোঁড় এ গোপন রোগের মত গোপন জীবনের নকশা এঁকে রাখে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন