এখন তোমার স্যাতস্যাতে পৃথিবী আর ভেজা হওয়ায় অদ্ভুত আঁষটে গন্ধে ভরা উপত্যকা ,
হয়তো আরো অনেক বছর তোমার এই কফিন বন্দিদশা বরাদ্দ ,
হয়তো আরো অনেক বছৰ পর আমার আলোর দেশে তোমার নিঃশব্দ আর্তনাদ পৌঁছতে সময় লাগবে ।
তারপর সে আর্তনাদের কর্কশ এত তির্যক পথ ধরে আমিই একদিন তোমায় আমার সুন্দর বর্নময়
আলোর দুনিয়ায় নিয়ে আসবো .....
আমি অঙ্গীকার করলাম আগামী কোনো এক দিন আমিই তোমায় ইজেলদানির সমস্ত রং এর ক্যানভাস এই আনন্দ, প্রজাপতি ,ফুল আর সবুজের সাথে মুখোমুখি করিয়ে দেবো,,
খুব যত্ন করে হাতের রেখায় তোমায় সামিল করে ফেলবো একদিন ,
একদিন আমার আলো ও উত্তাপের জমিতে তোমার জন্য একটা ইমারত জরুরী করে নেবো ।
একদিন আমি কথা দেওয়া বৃষ্টি যা শুকিয়ে গেছে ..
সে সব বৃষ্টির মিঠেল জল ফোটা দের দিয়ে তোমায় চন্দন স্নান করিয়ে দেবো ।
একদিন আমি তোমায় কফিন ,দুর্গন্ধ ,শ্যাওলা চাপা বন্দী দশা থেকে আমার শেষ না হওয়া আলোর পৃথিবীতে নিয়ে আসবো ,,
এখানে জীবন শুধু উজ্জাপনে কেটে যায় , এখানে কেউ কখনো দুঃখ শব্দটার সাথে পরিচয় করেনি , এখানে কখনো জন্মের পর আর মৃত্যুর আগে বিচ্ছেদ আসেনি , এখানে কখনো কোনো স্মৃতির সামনে দাঁড়িয়ে শোকঅশ্রু বইতে দেখেনি কেউ।
এখানে মৃত্যু আসে চরম ভালোবাসার সাথে ,
এখানে ভালোবাসা কখনো যাতনাময় হতে দেয়নি কেউ ,
একদিন তোমায় এই সম্পূর্ণ আলো আর আলো এই দেশে নিয়ে আসবো তোমার সমস্ত বন্ধনীকে মুক্ত করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন