শুক্রবার, ২ জুলাই, ২০২১

মন্দিরা বেদী

মেরুদন্ড সব মানুষের থাকে সে নারীই হোক কিংবা পুরুষ ....
তবু তুমি উপমায় রইলে , 
সে উপমা রূপের নয় , তোমার অসম্ভব স্পর্ধার যা নারী জাতি তথা মানুষ জাতিকে জীবনের দুর্বল মুহূর্তে পাথেয় করে  বেঁচে থাকতে উৎসাহিত করে ,,, 
তোমায় অনন্য বললেও কম পরে উপমায়,
ক্রিকেটের মাঠে তুমি ঝড় তুলে   একদিন বদলে ফেলেছিলে চিরাচরিত মিথ ,
টেলিভিশনের স্ক্রিনে তোমার চমক ..কমেন্ট্রি আর প্রিভিউ কি অসাধারণ ...কি অসাধারণ ব্যক্তি বিন্যাস তোমার ।
 আর আজ জীবনের ময়দানে আবার  তুমি চমকে দিলে । ,
প্রমান করে দিলে নারী তার আধারে কালি দুর্গা 
সর্বেসর্বা ।
,সে শাখা সিঁদুর ভাঙতে ভাঙতেও জীবন গড়ার উদাহরণ হতে পারে ..
জীবন সঙ্গীকে হারিয়েও   তুমি অমোঘ কঠিন হাতে  তার দেহ কাঁধে তুলে নিলে ...,
হলে  জীবন পথের  সঙ্গী থেকে শেষ যাত্রা পথের সঙ্গী, ,
মৃত্যু চিরসত্যি ...., মৃত্যু সতত দুঃখের,... মৃত্যু এক নিঃস্বতা এনে দেয় জীবনের চার দেওয়ালে, ,
 মৃত্যু সাময়িক হলেও মেরুদন্ড কে নুইয়ে দেয়।
  ,অথচ তুমি আজ থেকে আমাদের 
সামনে অগণিত শোক  যন্ত্রণার সামনে কিভাবে মেরুদন্ড কে সোজা রাখতে হয় শিখিয়ে দিলে ,,
 শিখিয়ে দিলে কিভাবে হার জিতের কথা না ভেবে জীবনে শিতরঞ্জ কি খিলারী হয়ে উঠতে হয়।

কুর্নিশ তোমায় কুর্নিশ তোমার নারী সত্ত্বা ও মানবিক সত্বাকে ,
 এমন উদ্ভাসিত শক্ত মেরুদন্ড  যেন চিরকাল
যেকোনো যন্ত্রনা শোক জীবনের লড়াইকে কেবল
খেলা হিসেবেই দেখে যায়,  আর তুমি সেই জীবন খেলার পাক্কা খিলারী  ...মন্দিরা বেদী ।
আজ থেকে মন্দিরা বেদী শুধুমাত্র এক নারীর নাম নয় ...আজ থেকে মন্দিরা বেদী এক উজ্জ্বল শক্ত মেরুদণ্ডের উদাহরণ ,
 উদাহরণ জীবনের কঠিন সময়ে স্পর্ধা হয়ে উঠার ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন