মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

নেই আর আছে-র মাঝে



আমি তো ঝড়ো হওয়ার মত  ছড়িয়ে নেই!
নেই তোমার বাড়ির মসজিদের ভোরের কিংবা বিকেলের  আজানে ..
নেই তোমার আসে পাশে মৃত্যুর উড়ো খইয়ে
নেই ধূপের গন্ধে ।

নেই তোমার কলমের গর্ভ সন্তানের ভূমিকায়,
তবু যেন কোথাও রয়ে গেছে আমার আতাত।

আমি  শব্দ  হয়ে শব্দহীনতায়  আছি , নৈঃশব্দ্য হয়ে শব্দে থেকে গেছি ,
তোমার চিলেকোঠার করিকাঠে আমি পুরোনো 
আকর হয়ে গুঁজে আছি ।

আসলে আমার নাম তোমার মনে পড়বে না ...কোনো কালেই
আসলে হওয়ায় ভেসে আসা গল্পদের কেউ মনে রাখতে পারে না ,, 
আসলে তোমার কথকতার উপত্যকায় হাজারো সভ্যতা  ..মার্থালিনা থেকে রোকেয়া বিবি ,তারপরে মাধবী কিংবা প্রিয়ংবদার
না জন্মানো সন্তান দের সংসার ....বলো... এত কিছু.কি সামান্য এই এক  জন্মে মনে রাখা সম্ভব !

আসলে মনে রাখতে  গেলে জাতিতে মানুষ হতে হয় ... খাতিরে রাখতে হয় কিছু মানুষদের তালিকা,,
জন্ম টাকে আজীবন ঈশ্বর ভেবে পুজো করতে হয় ,।
এসবের কোনোটাই তোমার জতিস্মরতার মলাটে কিংবা তোমার ভেতরের  কোনো পংক্তিতে পুঁতে রাখা নেই,,,
আর তাই........... আমি বা আমার মত যারা তোমার প্রবাহে এসেছিল কখনো তারা কেউ
 ঝড়ো হওয়ার মত  ছড়িয়ে নেই!
নেই তোমার বাড়ির মসজিদের ভোরের কিংবা বিকেলের  আজানে ..
নেই তোমার আসে পাশে মৃত্যুর উড়ো খইয়ে
নেই ধূপের গন্ধে ।

নেই তোমার কলমের গর্ভ সন্তানের ভূমিকায়।,



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন