বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

এ-তে একা বিন্দু চিত্র


----------------------------------------------------
তুমি এখনও সেই সমুদ্রের  স্বপ্নটা দেখ?
... পোড়া আলোর রঙ ভাসছে বুঝতে পার এখনো?
... জানলার গরাদে বাঁধা কত কত ঘুমের ডানা,

 পুরনো চিঠি গাঁথা বাঁকানো তার...
এখন   নীচের চাকতিটা  হারিয়ে গেছে...
  স্মৃতি জড়বস্তুও  মতো পানসে এখন ,
 ... ঝিঁঝিঁ ডাকা বড় গঙ্গার ঘাটের  পাড়ে কাকতাড়ুয়ার দেহ পুড়ছে আজ সারা রাত ... ছাই উড়ে জলে ইতিহাস নিভিয়ে ফেলছে ।
ঘাটের  নৌকাটা দাঁড় হারিয়ে একা একা... ভেসে যাচ্ছে খর কবিতার মতো... 
.
কোনোদিন স্বাচ্ছন্দ্য আসেনি আমার দশ ফুট বাই দশ ফুট ঘরে , তবু 
ঋণ আসেনি  লক্ষ লক্ষ চক্রব্যূহে  এটাও সত্যি ,

___তবুও আমি জল ভরে রেখেছি অভাবের দিনের কথা ভেবেই ।... 
.
.
তুমি একটু একটু করে জলের গভীরে নামছ জানি ... নিজের মনেই ঘাটের সিঁড়ি নিয়ে খেলতে খেলতে... চোখ বন্ধ করে আটানোব্বইতম.. পাপ 
ঘড়া  ভাসতে চাও 
.
আমি কিন্তু সাঁতার শিখিনি আজও ...
তবু সাহস করে প্রতিদিন সমুদ্রস্নানে যাই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন