শনিবার, ৫ জুন, ২০২১

তিলোত্তমার বহুরূপ

ক্রমশ এককোষী  হয়ে উঠেছে এই তলোত্তমার সব মানুষ গুলো ,
আর মন গুলোয়  নিঃসঙ্গতা কারুপণ্যের 
ভালোবাসা বিহীন প্রজনন চলছে  বড্ড তাড়াহুড়ো করে,,
আজকাল এ শহরে বিপদ সীমার থেকে বেশি
বৃষ্টি হলেও মানুষের কান্না পায় না আর ।
একাকিত্বের দুপুর গুলোয় কবিতা আসে না আর ।
মাঝ রাতে জেগে উঠে বুকের ভেতর ভালোবাসা
হীনতার জন্য কষ্টও হয় না আর ।
 হারিয়ে ফেলা জন্ম তাবিজ খুঁজে মন কে গুনিতক উপায়ে দুই, তিন, চার, পাঁচ,  কিংবা আরো অনেক অনেক ভগ্নাংশে  বিলিয়ে দেওয়া এক অদ্ভুত প্রথা এখন ।
নিজের বেঁচে থাকার প্রামাণ্য দলিলের খোঁজে  বিজ্ঞাপন এর ইউনিকোড নিয়ে যার তার কাছে 
ফ্রস্টেশন এর খাতা খুলে দেওয়া একটা রীতি ,

........হ্যাঁ তাতে খানিকটা পোশাক খুলে কাছে আসা কিংবা বুকে হাত রাখা হয়েই যায় ,

আসলে ...স্কোয়ার ফিটের বারান্দায়  দাঁড়িয়ে মনকে প্লাস্টিকের ক্যালেন্ডুলায় ভোলাতেই হয় তাই না ?
 আসলে আমার মত মানুষ যারা ভালোবাসার ডিকোডিং শিখতে পারে না কখনোই ......তাদের 
ভুলে যাওয়ার চেষ্টায় লেখা পাণ্ডুলিপি গুলো পড়েই মানানসই হতে হয়,  অথবা মানিয়ে নিতে হয়, ,অথবা মেনে নিতে হয় ........।
বাদ দাও  .....বাদ দাও ....এসব কথা 
তার চেয়ে বরং আজ তুমি উদযাপন করো ...শহরের বুকে তোমার বান্ধব মনা মোমবাতির  আলোয়  রেস্তোরাঁ কিংবা ক্যাফেটেরিয়া ক্লোরোফর্ম সন্ধ্যা গুলো কে ,,।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন