শুক্রবার, ১৮ জুন, ২০২১

রিপু করে নেওয়া

ছিঁড়ে যাওয়া সম্পর্কের সেলাই নিয়ে এমন কোত্থাও
যাওয়ার নেই দিন গুলোয় সেলাই মেশিনে বসি ,
রিপু করার চেষ্টা করি রাত ভর ভালো লাগা আর মন্দ লাগার মাঝে ছিঁড়ে যাওয়া ব্যবধানটা ,
তার বুকের কাছে আমার দাঁত নিয়ে এসে রাখি 
আরো  একবার আলাপী রাগ এ খসে পড়া বোতাম জুড়ে নিতে চেয়ে ।

বৃষ্টি দিকে তাকিয়ে নিজেকে মাটিতে পুঁতে ফেলি 
নতুন কোনো জন্মের সম্ভাবনায় ,
বৃষ্টির দিকে  তাকিয়ে নিজেকে ভেঙে নদীর বহতা করি আবার কোনো চরে কিছুদিন ঘর বাঁধবো ভেবে ।
যন্ত্রনার গেরো কেটে ফেললে বৃষ্টি  শেষে আকাশ 
হাসবে নতুন প্রেমিকের মত , 
নিজেকে কুড়িয়ে নিয়ে যত্ন করি এক ডানা ভাঙা 
ভোরের অপেক্ষায় ,
আসলে পুড়িয়ে দিলেই বোধহয় শ্মশান ,
গুঁড়িয়ে দিলেই হয়তো ইতিহাস ।
তাই বারংবার এই সেলাই মেশিনে নিজেকে সময়ের সাথে রিপু করে নেওয়া ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন