সোমবার, ২১ জুন, ২০২১

চুক্তি বর্ন

ঘুমের মধ্যে বুনন বাড়ে   স্বপ্নের গালিচার , তারপর  
বুকের দেরাজে রাখা   গল্প পাখি হয়ে যায় একদিন ঠিকই 
,  রুমাল যদি  বেড়াল হয়  গোলাপ  কি তবে তার লেজ  !,
বাক্স বন্দী মানুষ নিজেকে দুর্মূল্য ভেবে অহংকার জড়ো করে চলে চিরকাল ,
বৃষ্টি নগরীর রাজা রানীর গল্প তাই  এখন কাব্যে সীমিত ,
ভালো থাকার খবর মেলে না ডাকপিয়নের থলে তে
চুক্তি করে ভালোবাসা হয়  যে আজকাল এ শহরে ,

চুক্তি করে ভালো থাকতে হয় এ শহরে ....
চুক্তি শিখে চুক্তি মিটিয়ে ফেলতে হয় পা এর পর পা ,,

শুধু স্বপ্নগুলো চুক্তি মাফিক দেখা হয় না ....
ইচ্ছা গুলোও জন্মায় চুক্তিহীন নিয়মে ...

এই বেড়াল আর রুমালের চুক্তিতে স্বাক্ষর হতে
শিখে নিতে হত অক্ষর জ্ঞান এর মতোই ...

আজকাল বিদ্যাগরের বর্ন পরিচয় এর সামনে শুধু
সাদা বেড়ালের লেজ কে গোলাপ করে রাখা , 

 শহরের শিশুদের  হাতে খড়ি দেওয়ার পর  ..... শেখানো হয় মানুষ হতে গেলে চুক্তির সমস্ত বর্নর সাথে নিজেকে পরিচয় করে নিতে হবে ....

নইলে এ শহর এ দেশ তোমার নামকরণ করবে 
'বোকা কিংবা মূর্খ বলেই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন