শুক্রবার, ১৮ জুন, ২০২১

ক্লীন চিট

 সময়ের খুরে কোপানো মাটি রেখে আসে সাঁড়াশি রাশি ,
এ শহরে নীল পর্দায় আটশো স্কোয়ারফিট বাড়ির কোটরে বাস্ত সাপ ঘর করে পর স্ত্রীকে বিছানায় জড়িয়ে ,
সন্ধির জল আর পেরিয়ে যাওয়া সেতুর মধ্যে 
কপালে সিঁদুর আর চোখের কাজল দিয়ে শব্দ জব্দের জাল বুনে ফেলে বড্ড তাড়াতাড়ি এ শহর ,
লোকটার টুপি থেকে বেরিয়ে পড়া ঝুলন্ত বাদুড় টা আজ কাল গোপন সংবাদের খবর কাক ভোরের আগেই দরজায় টাঙিয়ে দিয়ে যায় ।
 নেশায় ঠেকে খদ্দের আসার আগেই এ শহরে শরীরের হাট বসে কাব্যের নামে  অপবাদ সাজিয়ে  ।
এখানে ক্রেতা শুধুমাত্র কিছু জোঁকের দল , যারা মাংস ভালোবাসে মুখে বললেও আসলে রক্ত চুষতে পছন্দ করে ,
দিনের শেষে সুখের সংসার ফিরে জোঁকের দল বাস্তু  ঠিকঠাক সাজিয়ে নিতেই আটশো স্কয়ারফিটের নীল পর্দার 
রং  তড়িঘড়ি ফিকে সাদায় বদলে  দেয়, ,
আর বাথরুমে গিয়ে আয়নায় পাপ ঝুলিয়ে মুখের রক্তের দাগ মুছে নেয় এরা । এক্কেবারে ক্লী...ন ...চি....ট, আর নিজেকে বাঁচিয়ে রাখার শ্বদন্ত কারণ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন