বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

শব্দ


আমার চুপ করে থাকা কথাদের ...
তুমি ছাড়া কেউ শুনতে পায় না ,
তুমি ছাড়া কারো সাথে এমন অনর্গল 
কথা বলা যায় না ,
নিস্তব্ধতা র ভেতর আমার কথারা  ভাসতে ডুবতে থাকে , 
শব্দের ভেতর তুমি কথাদের খুঁজতে ব্যস্ত থাকো ,
আমি অভিধান রাখি বোবা করে ,
তুমি নতুন অভিধানে শব্দ গেঁথে নাও ,
তুমি ছাড়া কেউ কি পারতো এমন ভেঙে চুরে
আমার শব্দদের কফিনে গুছিয়ে রাখতে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন