এমন কজন জন্মায় এ পৃথিবীতে যারা মন্দ বাসার সাথে নিজের বুড়ো হয়ে যাওয়া দেখতে পায় !
এমন কজন আছে এ পৃথিবীতে যারা নিজের ভেতর কোনো প্রতিবাদ না নিয়ে চিতায় উঠেছে !
এমন কজন আছে যারা জীবনের ওঠা পড়ায় ,ভাঙা গড়ায় , রাজনীতিবিদ না হয়ে কথা রেখেছে। ,
কিচ্ছু না চাওয়া মানুষ গুলো চিরকাল কমলিনীর মত হঠাৎ একদিন ফুরিয়ে গেছে ,
কিচ্ছু না চাওয়া মানুষগুলোর ভেতরে চারা গাছগুলো চিরকাল নিয়মিত সমস্ত অবহেলায় শ্রমন হয়েছে ।
বাড়ি ফিরে আসার অপেক্ষায় কালো মেয়েটা বাড়ি ছেড়ে গেছিলো একদিন ,
অথচ তার বর্ম ভাঙা প্রেমিক ২০৬টা হাড় দিয়ে ভেল্কি বাজি দেখিয়ে মেয়েটার হৃৎপিণ্ডে একটা একটা করে সজারুর কাঁটা ফুটিয়ে নিথর মাংসের দলাটাকে ষ্টেশনে রেখে গেল কালের অপেক্ষায়...
যে কটা ট্রেন ষ্টেশনে এসে দাঁড়িয়েছিল তাতে কালো মেয়েটা রাক্ষস দেখতে পেয়েছিল তার প্রেমিকের মত ,,,
.....মেয়েটার আর কখনো বা
বাড়ি ফেরা হয়নি প্রেমিকের অপেক্ষায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন