পেনড্রাইভের রঙ , কিংবা চুরি হতে পারে তোমার ক্ষীণ স্কার্ফ এর ওই জামরুল বিকেলও ,
অথবা এমনও হতে পারে একদিন কাক ভোরে ঘুম ভেঙে দেখলে ঘরকন্নার যাবতীয় যা এতকাল নিজেকে বাঁচিয়ে রাখার শ্বদন্ত ছিল তোমার ,
এই নষ্ঠপুরুষ সংলাপের , সে সব কিছু চুরি গেছে .......
কি করবে সে দিন ভেবে দেখেছো কখনো ?
আসলে তোমার চুরি যাওয়া শব্দ শৃঙ্খলের মতই
এ শহর মানুষের ধুকপুক লেগে থাকা বেনে বউয়ের মানত করে বেঁধে রাখা ইঁটের টুকরো ...খুব সহজেই চুরি হয়ে যায় এই হাহাকারের দিনে ।
তাই বলে তুমি কেন চলে যাবে সমস্ত চৌকাঠ পেরিয়ে ..
তাই বলে ঘেন্না করবে কেন নিজেকে ...
স্রষ্টা তুমি ,
অফুরান আধার তোমার ভেতরের নষ্টপুরুষ ......প্রতিটি ধ্বংস কে তুমি অগুনিত গুনিতকে সৃষ্টি তে বদলে দিতেই পারো যখন... তখন চুরি যাওয়া পেনড্রাইভের রং তোমার হাজারো শব্দ শৃঙ্খল এর রং কে বিনর্হীন করতে পারে না কোনোকালেই ,, তোমার শ্বদন্ত তোমারই,
যা চুরি হিয়ে গেছে ভেবে নাও তা অন্য কাউকে সন্তান সুখ দেওয়ার জন্য তোমার কলমকে গর্ভবতী করে ছিল একদিন ।
দেওয়ার সুখ সবাই পায় না যে দিতে1 পারে সেই দেবতা .....।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন