শনিবার, ১৯ জুন, ২০২১

অজাতশত্রু

শুক্লা দ্বাদশীতে গোসাই  আরোহণ শুনিয়ে  গেছিলো তারপর থেকে আর কখনো ভালোবাসাহীন হতে হয়নি আমাকে ,

আমার অজাতশত্রু হবে তুমি ? 
বলেছিলাম তাকে  , 
সে বলেছিল তোমার জন্য এক নদী জল দিতে পারি , দিতে পারি এক মাঠ সবুজ ফসল ভরা মাঠ ,
তোমার জন্য জীর্ণ হৃদয়ে জমি ....,
 শুধু আমার একতারায় ছিলায় তুমি থেকো স্পর্শ হয়ে  ,
শুক্লা  দ্বাদশীতে  গন্ধর্ব মতে সে আর আমি 
মিশেছিলাম এক আলাপী আরোহনে তারপর আর কখনো ভালোবাসাহীন হতে হয়নি আমাকে ।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন