বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

peri cr থেকে apiprol 100

opiprol 100 start হোক ... কোনো শেকড় ছড়িয়ে যায়নি... এভাবে কেউ ভালোবাসা ফেলে যায় না... কেউ কুড়িয়েও রাখে না...
গাছের মাটির ওপরের অংশ 
সম্পূর্ণ কেটে দিলে শিকড় একদিন শুকিয়ে যাবেই...
দুর্ঘটনার  সময়কে মনে রাখতে নেই ... আবর্জনা সরিয়ে ফেলতে হয় মন থেকে...
যে শিকড় ছড়িয়েছে তাতে বিষ ছিল... মাটির ওপরের গাছটা মরে গেছে তাই ভিতরের শিকড়ের বেঁচে থাকার অধিকার নেই...
আবর্জনা সরিয়ে ... মনকে ভারমুক্ত আর... ভ্রমমুক্ত করতেই হয় ...
ভালোবাসা অপাত্রে দান করতে নেই... মন্দবাসাও... চোখের জল জমিয়ে রাখতে হয় ... প্রযোজনে দিনের জন্যে ...
দেখার চোখ কে বলি... all is well
মন কে বলি... all is well
সময় কে বলি... all is well
আর আয়নাকে বলি আমার কি ছিল, যা নিয়ে এতো ভাবছি?!
. ... সময় কথা বলবে আর তা আমার কথার রেশ নিয়েই হয়ত বলবে...
মৃত শরীর যখন পচে গলে যায় তখনও মায়া থাকে... আর থাকে দুর্গন্ধ... তাই যত তাড়াতাড়ি সম্ভব আশেপাশের মানুষজন দেহটা পুড়িয়ে দেয়...
-------------------------------------------------------------------

ভেবে দেখলে মনে হয়... যা হয়েছে তা ভালোই হয়েছে... অন্তত চেনা তো গেল একটা মানুষের মুখের মত দেখতে হলেই মানুষ ভাবা ভুল ... 
এর থেকে বেশি ক্ষতি হ'তে পারত, যার জন্য নিজেই নিজেকে ক্ষমা করতে পারতাম  না হয়তো

 .....স্বরবর্ণে তোমার কথাও রাখলাম... তুমি যে মেঘের সই শুধু... আমার তো কেউ হ'লে না...

যারা কথা রাখে তারা বৃষ্টির মতো...

ভেবে দেখ... দৃশ্যহীন ব'লে কি কিছু হয়? তাহলে আমি তাকে দেখি কেমন করে... আর নিঃশব্দ ব'লেও কিছু হয় না... সে এলে আমি শব্দ পাই... অন্তর কাঁপে...
আর চিরকাল সময় বেঁচে থাকে...
কারণ তুমি প্রবেশ করো ঐ দৃশ্যহীন শরীরে তারপর আবিষ্কার করো নিজেকে... সময়কে... তুলনা করো নিজে ঠিক না ভুল... 

অবিশ্বাস করলেই তবে তো দৃশ্যহীনতা দৃশ্যমান হবে... 
অবিশ্বাস করতে হয় ... অবিশ্বাস করতে হয়... বিশ্বাস না করা practice করতে হয় নিয়ম করে ..

নিজেকে বোঝাতেই হয়... বদলাতে হবে সময়কে... কারণ এই আমিটাকে নিয়ন্ত্রণ করবে সময়... আর তার মৃত্যুতো ঘটে গেছে... আমার  যদি মৃত্যু হয় তাকে দাহ করবো  কিকরে?
-------------------------------------------------------------------

কি আশ্চর্য... একটা গাছের পাতা যখন ঝড়ে উড়ে যায়... সে কি বেঁচে থাকে... অথচ কি আশ্চর্য দেখ হাওয়ায় ভেসে সে জানলা দিয়ে ঘরে ঢোকে তারপর হাওয়ার ধাক্কায় এদিক ওদিক...।

লাভ করতে গেলে ব্যবসা করতে হয়। আর নিজের মন নিয়ে ব্যবসা হয় না... একদিন নিজেকে বেশ্যা মনে হবে . শেষমেশ.... আচ্ছা পুরুষ কি বেশ্যা হয় ?
আশ্চর্য... তুমি অভিজ্ঞতা সঞ্চয় করবে আবার ঠকবে না? প্রতিবার হেরে দেখ কি হয়... একদিন দেখবে নিজের অহংকার করার মতো অনেক কিছু আছে... যা এই চেনা শোনা পৃথিবীতে অনেকেরই নেই ...তারা কখনো এ স্বাদ পাবেও না ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন