আমি আর ফিরবো না...
. পায়ের ছাপ মুছে ফেলও
... ঋণ আঁকা সময়ের ক্যানভাস টা ছিঁড়ে ফেলও
স্বচ্ছ কাঁচের পাঁচিলে এঁকে ফেলো হাস্নুহানার
মিছিল ,
ঠোকরানো রোজনামচা থেকে আমি হারিয়ে গেছি
সমস্ত সিঁড়ির ধাপ পেরিয়ে কাল ভৈরবীর স্রোতে ,,
তোমার ল্যাপটপের পাসওয়ার্ড এবার বদলে নিও
14.2.2021 আর ফিরে আসবে না ...
ফিরবে না আর কখনো তোমার অপেক্ষায় নিউ টাউনের রাস্তায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা
একটা অপেক্ষা ...
যেমন টা আমিও আর ফিরবো না কখনো ,
আরো কিছু দৃশ্য যেমন সহবাসে লিপ্ত কিছু
ভগ্নাংশের কান্না আছে যা কোনো এক সময় আমাদের একান্ত গোপন ...
তুমি মুছে নিও সেসব রং ,
তারপর আমরা নিশ্চিত হারিয়ে যাব প্রাচীন হরফের মত ,যেখানে কখনো কোনো আবিষ্কার
পৌঁছতে পারবে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন