বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

ঊ-এ ঊঢ়

ঊ-এ ঊঢ়
------------------------------------
যে আসা-যাওয়ায় মেঘলা জীবনের ক্ষয় লেখা থাকে... তা ঊন ও ঊঢ়-র অন্তর্বর্তী সংক্ষেপ. লিপি ছাড়া কিছু নয় ,
.. সংক্রামিত মৃত্যু চেয়েছিলাম একদিন কুড়ল ও কুঠুরিতে... তুমি ভুলে যেতে চেয়েছ শপথ নেওয়ার ভয়ে। 
ছেলেটির নাম ছিল চিহ্ন আর মেয়েটির... রশ্মি। মাতৃভাষায় কথা বলতো ওরা ... 
-দীক্ষায় শীর্ণ শরীরে অজস্রবার শব্দের রঙ বদলেছে ছেলেটার ।
 মনে করো এই মুহূর্তে তুমি কবি... পরমুহূর্তেই বিচ্যুত... বিপরীত শূন্যতায়... তুষারাচ্ছন্ন অন্ধকার...।
 অস্তিত্ব বিলীন হয়েছে আত্মিক মুদ্রায় তোমার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন