ডানাঝাপটানোর শব্দ শোনা যায় বন্ধ ঘড়ির বুকেও,
বেঁচে থাকা আসলে বীজের বুকে ঘুমন্ত স্বপ্নদের
ক্রমাগত মাকু টেনে চলার নাম ,
বাঘবন্দি খেলায় মানুষ যে কখনোই জিততে পারে না .....কত গুলো খোপ কাটা ঘরে দৌড়োতে দৌড়োতে একদিন কোনো এক দেওয়ালে ঠোক্কর খেয়ে হেরেই যায় ।
এ শহরে বাড়িগুলো বাদামি... অ্যাসাইলামের মতো দেখতে লাগে আজকাল .....আর চালাক ভাবা মানুষ গুলোকে আসলে গিনিপিগের মত দেখতে লাগে ,
মরফিন সংসারে একটি বিকল শরীর রেখে তারা কেবলই নিরীক্ষণ চালিয়ে যায় প্রতি মুহূর্তে ।
দিনের শেষে জানলার খড়খড়ি তুলে রক্ত বমি করে জানান দেয় এ যে কে আছো শুনছো আমি ভালো নেই ....একটা বুক কিনতে পাবো কোথায় কেউ কি বলতে পারো ?
শরীরের চামড়ায় তখন দীর্ঘ ডিঙি পথের
দাগ , শুঁয়োপোকার গতিজাড্য...তখন সুখ খুঁজতে চাওয়া অভ্যেসে ।
অথচ ঘড়ির শব্দ থেমে যাবে একদিন এ শহরের
সব মানুষ জেনে ছিল পূর্বাভাসে ।
তবুও তারা ভুলে সবাই একই সাথে prevention is better than .....................।
...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন