বুধবার, ১৬ জুন, ২০২১

লাল নকশার দেশে









 ডেনিস কবরস্থানের একটু দূরে গোধূলির রং পুড়ছে জলার আকাশে ,,তুমি তখন 
নন্দনে নীল সালোয়ারের রঙে ঢেউ খুজছো... ঢেউয়ের গায়ে ঢেউ...তোমার শরীর আর মনে সাহু নদীর আলোড়ন ।
 তারারা ছুটে যাচ্ছে গভীর থেকে দূরে...যেন অদৃশ্য সেতু ভাঙছিল আমাদের ভেতরেও তুমিই শুধু আমাকেই জানতে দাওনি ,, 
প্রপিতামহের আঙুলছাপে তোমার জন্ম ছক
আর আমার বাসী বাসর  ভবিতব্য লিখে রেখে চলে অনেক আগেই । 
 এইমাত্র বৃষ্টি হয়ে গেছে... তোমার কিংবা আমার যেকোনো উঠোনে .... ঝিঁঝিঁর গুনগুনের সাথে ধেবড়ে যাওয়া আদর্  মিলেমিশে..
আজও একবার মাটি কেঁপে উঠেছিল.।

 আবর্তগতির পথ বদলে তোমার গোপন যা কিছু--- পাতাপোড়ার গন্ধ... , সেলাইবাক্সের দু-তিনটে সুতোর গোলা..,. তাঁবু গুটিয়ে রাখা মাঠের অনেকখানি উজ্জ্বলতা... , আর আমার আখরোট ঠোঁটের ভেতরে জমা অনুমান... , এসবই এখন একা একা ছদ্মবেশে মোজা ও বোতামের সঙ্গমে পরিণত হয়েছে। 
আজকাল বেশিরভাগ   ঘুমের একদিকে ক্লান্ত বারান্দা.. আর . অন্যদিকে উস্কোখুস্কো চুলের একটা শালিক... ঋতু পেরিয়ে নিথর কবিতার দেশে...ক্যানভাস দখল করে নেয় ।
আমি তোমার লাল পাঞ্জাবির গায়ে এসব নকশা যত্ন করেই রেখে দেবো জেনো ।
আর কোনো একদিন পোঁছে দেবো আমাদের প্রচ্ছদে রাখা সবকটি ছবিই শুধুমাত্র তোমার লাল নকশার ঠিকানায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন