বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

দু হাত জমি

যে ভাষায় তুমি শ্রমিক ....
সে ভাষার মজুর আমিও ....
বর্ষাও যে তোমার শহরে ঝাপসা করেছে একলা দৃষ্টি ...
শিশির ভেজা কাব্য কিছু আমার বুক পকেটেও,
তুমি ভাবতে পারো যাচ্ছ জিতে প্রতি প্রেমিক খেলায় ,
আসল কথা তোমার ভাগ্য ভালো আমার মত বোকারা তোমার প্রচ্ছদে হেঁটে গেছে প্রতিবার  এযাবৎ ,
শব্দে তোমার জাদুর ছুরি ....
থামবে ঠিকই জারিজুরি .....
মাটির নিচে দুহাত জমিও হয়তো সেদিন ভীষণ দামি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন