অ-এ অন্তর্বাস
-----------------------
অন্তর্মুখী হ'তে পারলে ... অন্তর্লীনও হতে পারে যায়...
বিপরীত সমুদ্রের ইতিবৃত্ত এ দুটোই ,যেমন
... ভেজা কাক ও আকাশের মাঝে হাইফেন এর ব্যবধান...।
সময়ের কাছে গচ্ছিত ভুল
হাজার হাজার বছর পরেও একটা মাত্র পাথরের টুকরোতেও ভুলের অনুবাদ করেই ইতিহাস তার প্রমান ...।
অন্তর্বাসও খুলে ফেলা যায়... কাচা যায়... কিন্তু গচ্ছিত ভুলগুলো আর সংশোধিত হয় না. কখনো।..
.
তোমার সমস্ত প্রেমিকারা অন্তর্বাস পড়ার আগে অস্থির পাথরে পা ফেলে আজ ভাবে মোটা কালো হরফে ও নকশায় বিলবোর্ড-এর ঢঙে পোস্টার তৈরি করবে এক দিন না একদিন ,
আর সে পোস্টারে তোমার সাজানো দুনিয়া ,কিংবা শহরের গলি খুঁচি আর রাজপথ ছেয়ে যাবে একদিন,
আর সেদিন নাহয় তোমার ভাবনার বিরুদ্ধে একটা জেহাদ লেখা হবে ইতিহাসের কোনো এক অধ্যায়ে ,,
মহিলাদের শুধুমাত্র মেয়ে বস্তু ভেবে নেওয়ার প্রতিবাদ গর্জে উঠবে তোমার উঠোন থেকে তোমার আকাশে ।
---------------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন