শুক্রবার, ৪ জুন, ২০২১

বিহাইন্ড অফ কার্টন

দিনটা সম্ভবত বছর আট কিংবা দশ আগে 
বিশে জুন ... আমাদের  আলাপ হয় ফেসবুকে থেকে 
আমি সে ভাবে চিনতাম না তোমাকে কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট ও পাঠায়নি আগে থেকে , তোমার স্বভাবেই তুমি খুঁজে নিয়ে ছিলে আমায় ,,
 দু  একটা ছবি , তুমি আমার প্রোফাইল ঘুরে আসবাবপত্র দেখে নিয়েছিলে ........তারপর যখন প্রেমে পড়লে তখন আমাদের বন্ধুত্বের বয়স মাস তিনেক হবে 2nd  অক্টোবর ,
 গান পাঠালে ইন বক্সে "পারবো না তোকে ছাড়া থাকতে "
যদি বোঝাতেই হয় গোটা পঞ্চাশেক ছবি , নাম না নিয়ে বেশ কিছু কবিতা  আর সময়কে জাপটে ধরে যাপনের মাঝে তুমিই তুমিই খুঁজে নিতে বলে ছিল একটু বেঁচে থাকা একটু নিঃশ্বাস , এই ছিল আমাদের টাইমলাইন ,,

ছেড়ে গেছো তারও টাইমলাইন আছে .....আছে কবিতা আছে ভীষণ গোপন কিছু সংকল্প যেখানে আমি নামক চরিত্র টা ছাড়া সব্বাই সব্বাই সৎ চরিত্রের  সব্বাই তোমার শুভানুধ্যায়ী ।

কি অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের   তাই না !! .....ছেড়ে যাওয়া থেকে যাওয়া ....সব সব কিরকম পাল্টে যায় টাইমলাইনে আসে নতুন মুখ ,
তারপর যে দিন থেকে তোমার ব্লক লিস্টে গেলাম 
সে দিন থেকে কত লেখা লিখেছি ... তবে তোমাকে দেখাতে চাইনি , 
আর তুমি দেখবেও না জানতাম কারণ ....
তুমি জানিয়ে দিয়েছিলে আমাকে আর কক্ষনো ...কক্ষনো দেখতে চাও না ....জানিয়েছিল আমি তোমার এজাবৎকাল জীবনে সব চেয়ে বড় শত্রু ...

.......মনে মনে ঈশ্বরকে বলে ছিলাম সেদিন ...এমন কিছু তোমার মুখে কিংবা মনে আসার আগে আমায় মৃত্যু দাও হে ঈশ্বর , ....দিয়েছে ঈশ্বর কৃপণ নয় আমায়  বহু খণ্ডে মৃত্যু দিয়েছে , ঠিক তোমার মত করে যেমনটা তুমি চেয়েছিলে আমার শাস্তি  হোক ,    তোমাকে অবহেলিত করা প্রতিটা  নারীর বিরুদ্ধে তোমার ভেতর যে  গোপন সন্ত্রাস লালন করা  ছিল ...সেই প্রতিশোধ  তুমি আমাকে সাজিয়ে গুছিয়ে  নিতে চেয়ে ছিলে যেমনটা ....ঠিক ঠিক তেমন করেই আমার মৃত্যুর ভেতর তুমি তোমার জীবনের সমস্ত অবহেলার প্রতিশোধ নিতে পেরেছো ।

......আচ্ছা ভেবে দেখেছো কখনো ....একসময় কত পরিচিত ছিলাম আমরা ....আর এখন আমরা চিনিই না  একে অপরকে , 
এই সুবিধাটা ফেসবুক আমাদের করে  দিল  তাই না ? তুমি একদিন ফেসবুক কে ধন্যবাদ দিতে আমাদের দেখা করিয়ে দেবার জন্য .....আর আজ ....নিশ্চয়ই ধন্যবাদ দাও এই ব্লক করার অপশনটা ফেসবুক রেখেছিল তার জন্য ।

যাকে ভুলতে চাই যাকে দূরে সরিয়ে  দিতে চাই...
 তার অনিচ্ছায় তাকে চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো ....ব্লক করে দিতে পারো , নিঃচিহ্ন করে দিতে পারো খুব খুব সহজে তাই না ?


তারপর আরো কত পোস্ট কত কবিতা কত চেনা ছবিতে লাইক কিংবা ভালোবাসার চিহ্ন .... দিতে দিতে টাইমের সাথে টাইমলাইন  পাল্টে যায় ,, 

অথচ একদিন যাকে চাইলে নির্দ্বিধায় তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে ....তার মুখোমুখি হবে না... বা তার সাথে কথা হবে না কোনদিন ।
..........একটা বয়স পার  করার পর যখন মনে পড়বে পারবে ....পারবে খুঁজতে  ? পারবে আনব্লক করতে ? , 
যখন লগ ইন বা লগ অন করার সামর্থ থাকবে না , কিংবা ইচ্ছা  থাকলেও ... মনে থাকবে না কিভাবে আনব্লক করতে হয় ,
ফেসবুক  থাকবে .....সময়ের সাথে সাথে আরো যুবক হবে তুমি , তোমার কবিতা যুবক হবে ....
প্রেম আসবে অনেক গুলো অধ্যায়ে  সে কবিতায়, .... তোমার চলন্তিকার  সুনীলের নীরা কিংবা ধ্রুবন বাবুর টুপটুপ পাল্টে যাবে অন্য কোনো মুখের আদলে ......।
আমরা এ জগতেই আরো ....আরো পুরোনো হতে থাকবো , তুমি আমি আমাদের দেখা না হওয়া দিন গুলো আরো আরো আকাশের দিকে মাথা উঁচু করে বাড়তে থাকবে ,
তখন চাইলেও ব্লক লিস্ট থেকে আর ফ্রেন্ড লিস্টে যেতে পারবো না কেউই ,
জীবন এরকমই  ছেড়ে যাও  যদি তুমি চাও ....
থেকে যাও যদি তুমি চাও ........
ভুলে যাও যদি তুমি চাও ..........
মনে যদি থাকে মনে থাকবে ........
জোর করে মুছে দিলে ......
ফিরিয়ে আনা যায় না .....
.একদিন সবাই পাসওয়ার্ড ভুলে যায়  তা জীবনের হোক বা ফেসবুকের , তখন কিন্তু চাইলেও আর ফেরা যায় না ,
সম্পর্ক  থাক বা না থাক ...  সংযোগ  যেন থেকে যায় .....
ওটা রাখতে হয় .....................
 তাই কখনো কখনো শত্রুর খবরাখবরও নিতে হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন