বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

দলিলের ছবি

তৃতীয় আঙুল ছাপ রেখে গেল  জীবনের দলিলে... ছবিগুলো মনে পড়ছে তোমার...?
 কয়েকশো নারী কে ভিন্ন ভিন্ন দলে ভাগ ক'রে চলছো  মান নির্ণয়ের দারিপাল্লায় ...।
 বিদায়বেলায় পাত্রে পুরনো দিনের অস্ত্র সাজিয়ে রেখেছিলে  বুহ্নের মত বুঝতে পারেনি সহজিয়া মেয়েটা  ...। 
বাঁধের ওঠানামায় ঘাসবন আর নন্দন চত্বর একই মনে হয় একই মনে হয় হোটেলের কামরা আর মনের ঘর... ,
.
অর্ধেক রঙে সম্পূর্ণ মাঠ দখল ,
চাদর ও সাদা ফেনা দিয়ে মন ঢাকা ,
কথা ও অনুসারী বিদ্রুপের উপাংশ এখন ,
বীজরহস্যে  এক-সমগ্র বৃষ্টিবিকেলের অপেক্ষায় রয়েছে সারা কলকাতা জুড়ে ...।
.
ভীমবেটকার সাতশো বাইশটি গুহা
আজ খসে পড়ছে  এই শহরেই 
_______অনন্ত ইন্দ্রিয়শৃঙ্খলে তার প্রেমিকারা চিরকাল লালন হচ্ছে...।
.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন