বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

মৌরীফুল

যেখানে রাশি রাশি কালো বিষ জমা হচ্ছে প্রিয় দেহ দাহের পর... শিশির জমা  তোমার স্নানঘরে মৌরিফুল... বারান্দায় শুয়ে  গলা মোমের মতো  ঘোড়ার আওয়াজ ...,
 পাহাড়ের নিচে  দুলে ওঠা মুদ্রায় রাখা তোমার যাবতীয়  সর্বনাম...,
 খরস্রোতে ভেসে যাওয়া  মাটি উপড়ানো গাছের গুঁড়ি... , বুকের ভেতরে রাখা বড় বড় পাথর...,  অসহ্য যন্ত্রণায় এক‌টি কা‌লো ঘোড়া শেষবা‌রের ম‌তো ময়দান কাঁ‌পি‌য়ে দৌড়ালো ,
... চিত্রভাষায় ক্রমশ পি‌চ্ছিল  গড়ের মা‌ঠের ঘাস।
 ক‌থোপকথনে মগ্ন কোনো পু‌রোন ছ‌বির ক্যা‌সেট  বাদা‌মি ফি‌তে... আর বা‌কি সব‌কিছু... যা হ‌ারি‌য়ে গি‌য়ে‌ছে আমার ... কিংবা হা‌রি‌য়ে যা‌বে  তোমারও এক‌দিন ...।

 দেখো ঝুপ ক‌রে অন্ধকার  নে‌মে‌ছে আজ। কো‌র্টের মা‌ঠে দাঁড়ি‌য়ে দে‌খ‌ছি দি‌নের শেষ আলো ছ‌ড়ি‌য়ে দি‌চ্ছে পুরুষালি পেশী,
 অনন্ত পরমাণু‌রা ফিস‌ফি‌সি‌য়ে ক্রমাগত ব‌লে চ‌লে‌ছে আকা‌শে আজ কালপুরুষ উঠ‌বে আর তুমিও টিমের বারান্দায় সাক্ষী থেকো। 
**************************************

ভোররাতে তোমার পিছু নিয়েছি আজ...
বুনো হরিণের যমজ শিং  আমার মাথার ওপর
 রক্ত মুছে টাঙিয়ে রেখেছি ,,
...অন্ধ আয়ুর  লোভে
পুড়ে পুড়ে কালো হয়ে উঠছে আমাদের  বীজদেহ
চিতা থেকে ধোঁয়া উড়ছে যে পথে. সেখানে স্মৃতিহীন রোদ চমকায় তুমিও জানো ...

মুখোশ এড়িয়েছ তুমি? ... মৃত্যুদিন গুনে গুনে
অসুখের বড় কাছে আজ কাল তুমি পৌঁছে যাচ্ছ ,... 

মেঘ আঁকা  ছাতায়  জোড়-বিজোড় ছন্দে বৃষ্টির খেলা...চলছে ।
 আলগা সুতো রঙিন ঠোঁটের ফাঁকে মন্দ বাসা,...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন