বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

রাধিকা ও বনমালী

তোমার প্রতিটি শব্দকে আমি প্রতিশব্দ দিয়ে প্রতিস্থাপন করে দেখলাম
জমানো সকাল দুপুর ও রাতগুলো আসলে বর্তমান নয় -- বিগতদিন!
যেন আলো নয় -- অমাবশ্যার বিপরীত এক আভার অভিমান,
যেন আত্মঘাত নয়--- জীবনের এক অনাপুষ্টির মার্জিত কোলাহল...!
ব্যাধ ও রমণী নৌকা  নদী আর বালুচর,
ঘুমন্ত বালিশ আর তার নিশিভ্রমে ভরা যুবকের করুণ আত্মবিলাপ... 
 তাই বোধ হয় আমাকে পথের দিকে যেতে বলেছো প্রতিবার,,,
ততবার আমি তোমার কাছেই ফিরি
 তোমার  এই অসহনীয় আলোর বয়ানে নৌকার মত দুলি,
কাল... মহা হতে থাকে
জন্ম... মহা হতে থাকে
অনিকেত এই অক্ষর ...মহা হতে
থাকে..!
 তোমার  ঠিকানায় পাঠাবো  নৌকা...
জলটুকু পার হয়ে,
আমাদের কথা হোক ক্রমশ অন্তরা
ক্রমশ রাধিকা ও বনমালী সংলাপ ...!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন