মঙ্গলবার, ২২ জুন, ২০২১

যা সত্যি

...........এভবেই চলতে  থাকে জীবন শুধুমাত্র  হঠাত  ....কিছু  মানুষ  জীবন  থেকে বাদ চলে  যায় ,,,,
 , জন্ম দিনেও   মোম্বাতি মিছিলে  বুকে লিখে রাখতে হয়  ......তুমি ক্ষতি,  তুমি সংশয়,   তুমি অপচয় , তুমি কপালের রেখায় উপলব্ধি ,তুমি  বন্ধু,  তুমি প্রশ্রয় না দেওয়া আঘাত , তুমি সমযের কালচক্রে ঘটে যাওয়া ঘটনা ....

 বেনো জল ঢুকে  গেছে অনেক দিন আগেই  তাই  প্রতিবাদী  রঙকে   ফিকে করেই মিশিয়ে দিলাম অযথা সময়ে আরো কোনো ঘটনার স্রোতে ।

 চুপ  করে যাইনি  আগ্নেয়গিরি  আসলে দু'রকম  হয় এক ঘুমন্ত আর এক.... 
আমি তোমাকে আমাকে চিরকাল সময় হিসেবেই
দেখতে চেয়েছি , শুধু কখনো মুখোমুখি যুদ্ধে সামিল হতে চাইনি , সময়ের সাথে যুদ্ধ আসলে অসম যুদ্ধ ...সেটা জানা ছিল তাই সময়কে জিতিয়ে দিয়েছি অস্ত্র হীন হয়েই ,, ,

এটাও জানা যে ক্যালেন্ডারে  ৩৬৫ দিনের কোনো একটা তারিখে লুকিয়ে আছে  মৃত্যু দিন।,
  সম্ভাব্য  মৃত্যু দিনের অপেক্ষাতেই প্রতিটা দিন কাটাই এখন উৎসব উজ্জাপন  খুঁজে ,,

আসলে মৃত্যু তো অনেক রকমের....,, দেহজ মৃত্যুতে  সমস্ত  গুছিয়ে  যত্ন করে রাখা যায় ,
 বাকি সমস্ত মৃত্যু তে বিয়োগ ফল পেতে ইচ্ছে করে, তীব্র মুক্তি  পেতে ইচ্ছে করে, তীব্র স্মৃতিভ্রমের  ইচ্ছা করে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন