বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

ঐ-তে ঐষ্টিক ধর্মে

.
.
ঐ-তে ঐষ্টিক ধর্মে
----------------------------------------
তিরন্দাজির গতিপথ বদলেছে এখন তার...,

 আকর্ষণ বর্মে বর্মে... লোহ-আলেয়ায়... নিথর শরের বিস্তারে... তার সময়ের প্রচ্ছদ জুড়ে।

 যে যে প্রযোজনে দূর থেকে তোমায় দেখি...  আর অসাড় পৃথিবী আমার ভিতর বাঁচে... মরে... কুটো খড়ে অভিনিবেশ  হয় মৃত প্রেমিকের মত ..... সেই প্রযোজনেই একদিন আত্মরক্ষা লিখে ফেলি... ঐষ্টিক ধর্মের শিষ্টাচার ভেবে..
.
ধর্ম একদিন ধর্মহীন হয় ঠিকই
স্বর সংযোগ অবভাসে কবির কবিতাকে পূর্ন মৃত্যু হয় বারংবার  ,
তবুও  সে শব্দহীন প্রতীক খোঁজে
_______ পাতালমুখের অন্ধকারে.দাঁড়িয়ে  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন