ঘুমের ভেতরে বৃষ্টি হলে আপনা আপনি ধুয়ে যায়
স্বপ্নের ঘর বাড়ি ......জমিন জুড়ে ময়ূরাক্ষী
তোমার হাতের ভাঁজ ভেবে বালিশ আঁকড়ে
অতীত কে ঝাপসা করে দেখা .........,
আর স্বপ্নে জল জমলে নিজের ভিটে মাটি ছেড়ে
উঁচু জমি খুঁজে নিতে হয় .........
ঠিক কতটা উঁচু জমিন লাগে গোঁসাই ! আর
কত দুরই বা সে জমিনের ঠিকানা , একটা মন রাখতে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন