আজকের সবটুকু বৃষ্টি নিয়ে দেখলাম ....
ঘরবাড়ির সাথে
পরাগের ধুলো ভাসে জমিনের ওপর উত্তর পত্রে,, ... কিছুটা আকাশ, স্বপ্ন শুধু ভেঙে যায় মাঝে মধ্যেই ... এ যেন কারো লেখা গল্পের দৃশ্যপট,,
শরীরের ভাষা দিয়ে সহবাস লিখে দেখেছি
যা পাওয়া যায় তার বাজারী মূল্য হাততালি... ।
......................... একফালি নিস্তব্ধ ঘূর্ণি ঝড়
এ-ঘাট সে-ঘাট ঘুরে চুপি চুপি বলে যায়
আজও একজন ছবি আঁকে তোমার
ডানাহীন নির্জন প্রান্তরের... আজও একজন
তোমার দেওয়ালে রাখা অবহেলার গিটারে নিষ্পাপ
সুরের জন্ম দিতে পারে ।
কিংবা ল্যাপটপের পাশ ওয়ার্ডে একটা নয় অজস্র স্মৃতি কে আয়ু রেখার শেষ দরজা পর্যন্ত পোঁছে দিতে পারে ।
তুমি প্রেমিকা দেখেছো অনেক ।
নারী দেখোনি হলফ করে বলতে পারি ,
. মাথা নীচু করে নীল হাইফেনে হিম নেমে আসে
সময়ে শিরদাঁড়ায় তবু সে নারী ।
আকাশি নাভি থেকে আরও উপরে টুকরো কাগজের দল ভাসে ... তোমার বাড়ির পাশে টিলার ওপর বয়ামে রাখা নুন লেবু দেওয়া ক্ষরিত রক্ত ,
অনেক ভাঙার শব্দ বাতাস ক্ষীণ অপচয়ের... আবর্জনা জড়ো করে....তবু সবটুকু ফুরোয় কই।
সাদা পর্দার জানলা রাখা গোপন ছিদ্রে বাস্তু সাপের আসা যাওয়া ছিল অলক্ষে ..... তার গোত্র আমার জানা ছিল আগে থেকেই, ,
রক্তক্ষরণ গাছেদের ও হয় ।
ওরাও হলুদ বর্ণে স্মৃতি নষ্ট করে ।
বৃষ্টি এলে ছাদে ফেলে আসা ধুলোমাখা উপহার ভেজে গভীর অসুখে। ....তবু শুশ্রূষা চায় না ভিক্ষা করে ।
হয়তো প্রতিবেশী শিকড়ের কাছে অসাড় স্থানাঙ্কে ঘাস ছুঁয়ে প্রতিজ্ঞা করে সবুজ হয়ে উঠবে বলে।
আর আমি
আমার মত কেউ প্রতিজ্ঞা করে..... তোমার মত মিথ্যুকের মুখ যেন মনে করে ভুলে যাই,।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন