নীল দেওয়ালে দাগ কেটে কেটে দূরত্বের দিন গোনা... ছোটো ছোটো যুদ্ধ নিরন্তর নিজের ভেতর ..
বিকৃত রক্তপাত হাতে তার দাগ ,,
এমন রাতে বিষপাত্র উপুড় করতে হয় জানি ...
অথচ বাঁচতে সাধ হয় এক ভাগ জমি জুড়ে ....।
জানলার কাচে দূরত্ব বাড়ে চাঁদ ও কুয়াশার মতো।
আজ চারদিক বেশ শুনশান..
সিলিং এ একটা অদৃশ্য হাতছানি .
আমার বাড়ির পাঁচিল থেকে মিনিট কুড়ি হাঁটলে শ্মশান... অনেক দিনই মনখারাপ হলে সে পথে...।
কিছুটা আশ্রয় আমায় প্রশ্রয় দেয় ।
আজও গুঁড়ো গুঁড়ো বৃষ্টি মাথায় নিয়ে গঙ্গার ধার ধরে কিছুটা হেঁটে আসতে নদীটা হারিয়ে গেল হঠাৎ,, বাড়ির পর বাড়ি... জলের রিমঝিম শব্দ । নদী ক্রমশ দূরে হারিয়ে যাচ্ছে আমাকে একা করে দিয়ে ।
মেঘ আর সই সরে গেছে নিস্তব্ধতার ভেতর অন্য পৃথিবীতে ।
বুঝতে পারি না বাতাসের চলে যাওয়ার শব্দ... না-কি ফিরে আসার...!এমন অনেক অক্ষর শব্দ আমি আজও চিনতে শিখলাম না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন