যে লগ্নে তুমি দরজায় এসে মৃত্যুদন্ডর মত দাঁড়িয়ে
ছিলে ,
কোন এক প্রথার মত কিংবা প্রাচীন মিথের মত ....! আমি বিস্ময় এর সিঁড়ি ভেঙে নামতে নামতে
মানুষের ভেতরের মুখগুলো চিনেছি সেই লগ্ন থেকে ।
মুখোমুখি আদিখ্যেতা... ভালোবাসা কে নিয়ে সাপ লুডো খেলা দেখেছি তখন থেকে,,
তবুও এই জরাজীর্ণ সময়েও
পৃথিবীর বুক উপচে দুধ সাগরের মুখ ডুবিয়ে
কাব্যময় হতে চায় কেউ কেউ আমারই মত ...!
অথচ সুখের ওপাশে,
বেঁচে থাকার অশ্লীল এক রক্তলালসা
আর মিছিলে হেরে যাওয়া মানুষগুলোর কঙ্কালসার প্রতিচ্ছবি....স্পষ্ট হয় রোজ এ তিলোত্তমায় । ,
নকশিকাঁথার প্রজাপতি রঙ......কথা দেয়
ফিরে আসতে হয় বারংবার
তাই
এরপর কখনো যদি দরজায় ফিরি,
তবে শ্লোকের মুখোশে পাপ হয়ে নয়..
' নতুন পথিক হয়েই ফিরবো.....!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন