বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

বারংবার

সূ‌র্যের ম‌তো কোনো নক্ষত্র থে‌কে আগুন ঝ‌রে প‌ড়ে‌ছিল সে‌দিন এই জমিনের ঠিকানায়
 তুমুল বৃ‌ষ্টি সং‌কেতহীন নিস্তব্ধতায়... প‌থের ওপর তোমার উসখো খুস্কো চেহারা  আর কিছু গাছেদের ব্রাত্য পাতার মত ছেড়া গল্প নিয়ে দাড়িয়েছিল।
 ধ্বংসস্তূপ সরিয়ে ছুটে চলা কনভয়... ফসফরাস গায়ে মেখে... আমি ও বিদ্যুত‌শিখা‌ স্পর্শ করেছিলাম বরাবরের মতোই  বলে।
 ন্যপ‌কি‌নে শেষ দৃ‌শ্যের কারুকাজ তোমার চেনা ,
 হঠাৎ একটা  স্রোত আর  কন্ঠস্বর ব‌দ‌লে বালির ওপর... তোমার নব জন্ম চাইলে ...
 শতাব্দীর প্রাচীনতম গুল্মেরা স্পর্শ করল আমায়... ,
 গোপনে চিতাকাঠ সাজালে  থ‌রে থ‌রে।
 আমি অন্ধকা‌রে বু‌কে হেঁ‌টে... হারানো সভ্যতার দিকে... আরো একবার তোমায় ছুঁয়ে এলাম তোমার অজান্তে .....এবারেও তুমি জিতে গেলে প্রতিবারের মতোই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন