মঙ্গলবার, ১ জুন, ২০২১

সমুদ্র

বাষ্পর  পরিপাটি স্রোত কাচের গ্লাসে লেগে আছে 
এই সাত সকাল থেকেই, 
পাথর  ডিঙিয়ে ছোটো ছোটো খেলনার দল আমাদের  বুকের ভেতর  সাজানো সংসার ঘুচিয়ে ,দিচ্ছে ক্রমশ .......,,

  .  .   .   .   .   .   .   .   .   .   সাদা কালো রঙের
 ঘুঙুর বেঁধে নাচে সবাই..... যেমন তুমি কিংবা আমি নেচে চলেছি মুখোমুখি,
মোমবাতির শিখা ছিঁড়ে পড়ে
   .  .   .   .   .   .   .   . জরাগ্রস্ত বিষাক্ত  হাওয়ায়

কেউ নেই... কিছু নেই যেখানে
 সেখানেই একদিন  আসলে কেউ না কেউ ছিল ....আর তাই আজ
   .  .   .   .   .   .   .   .   .   . অনুবাদ ফুরিয়ে  গেছে বলে মনে হয় ।

 সমুদ্র কি কখনো  ঘুমিয়ে পড়ে!  তবে যে তার বুকে ফুটন্ত ঢেউয়ের  বারংবার জেগে থাকা লিখে রাখে সে নিজেই ।
....রাত গুলোতে  কখনো কখনো সমুদ্রও   আমার কিংবা তোমার মতোই 
  .  .   .   .   .   .   .   .   .   .  বড়ো একলা আর অস্থির হয়ে পড়ে .... নিজেকে গুছিয়ে নিতে সমুদ্রেরও একুশ দিন কম পরে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন