Memories are scattered all over the immense world, and it takes voyaging to find them and make them leave their refuge...
Milan kundera / The Book of Laughter and Forgetting
যোগাযোগ সেতুর ওপর তেজস্ক্রিয় সন্ধ্যা নেমে গেছে বহু দিন ,
ডানা ঝাপটে বাড়ি ফেরা পাখিদের আকাশে
পরিচয় হীন সম্পর্কের মুক্তি মিশে গেল এইমাত্র ,
এখন আমার আর জ্বর নেই..,, তাই ছাদের কার্নিশে কান্ট 'ক্রিটিক অব জাজমেন্ট' লিখে ফেললাম 'উদ্দেশ্যবিহীন হাওয়ার জন্য ।
জীবন যেন ভাস্কর্য... ড্রাগন কিংবা ফিনিক্সের পুনর্জন্মের নকশাগুলি আমারা বার বার বুকের পাথরটা য় খোদিত করে ফেলি কোনো অপচয় না ভেবেই ।
আজকাল জানলা খুললেই স্বরবর্ণের ফাঁকে ফাঁকে রোগের সকাল অপেক্ষা করে ,,
,তাই আমার শেষ প্রেমিক পুরুষটির নাগপাশ বন্দি দশা
বেড়েই চলেছে .....শরীর নীল হচ্ছে ক্রমশ .....
তার নতুন প্রেমিকা চাদরে বাসী বীর্য লুকিয়ে ,
খোঁপা আলগা করে দেয় ......অভিসার খুঁজতে খুঁজতে ।
আমি এসব দৃশ্য পট ও দৃশ্য ক্যানভাসে রাখছি রোজ ......
প্রতিটা ঠিকানা সে অন্তর্বাস লুকিয়ে রেখেছিল ,
এত দিন .......এতদিন যা রূপকথা ছিল,
আমি রূপকথার পাঁচিল পেরিয়ে সমস্ত ছবি ঠিক ঠিক ঠিকানায় পৌঁছে দেবো তাকে জানিয়ে রেখেছি ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন