শুক্রবার, ১৮ জুন, ২০২১

ধ্রুব তারার কথা

মৃত্যু কি কখনো বলে কয়ে আসে ?
 তবুও মৃত্যুকে দেখার... মৃত্যুর হাত ধ'রে উঠে দাঁড়ানোর কিংবা তার চলাফেরায় অন্য অনুভব আছে... সম্পর্কের মৃত্যু  যে আঙ্গিক
... স্হাপনের সে আঙ্গিক নয়,
... অনুষঙ্গ-ও ভিন্ন... তাই সহবাস, বিসর্জন, চুম্বন, হাসি, খেলার যেমন জন্ম আছে... মৃত্যুগুলিও তেমন অদৃশ্য তারের বিভেদে... বড় ধীর স্থির,,,

... দ্রুত ছুটে চলা জীবনকে ক্লেশ হীন  ত্যাগ করে ফেলতে হয়। 
তবে এই নানারকম মৃত্যু কিন্তু হতাশা নয়। 
কষ্টকে লালন করতে জানতে হয়,...
 জীবনের অন্য পিঠ দর্শনে যে ধুকপুক ,
... জিতে যাওয়ায় সে পৌরুষ নেই। 
তুমি অভিজ্ঞতা সঞ্চয় করবে আবার হারবে না... কিভাবে সম্ভব!
... প্রতিবার হেরে গেলে দেখবে... একদিন অহংকার করার মতো অনেক কিছু সঞ্চিত হয়েছে...
আর সেটাও নির্ভেজাল জিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন