বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

খেলা

রাতভোর জল ভাঙে গঙ্গার এই ঘাটে  
নষ্টপুরুষ ধোঁয়া নিয়ে খেলা করে আরো একটা কুমকুম রঙা মেয়ে...
ম্লান আলোর কান্না ধুয়ে দ্যাখে আরো একটা কালো মেয়ের মন 
গঙ্গা  পাপ বহন করছে সেই কবে থেকেই 
________________ অন্যের উঠোনে 
লাউমাচা ভেবে জটিল আঙুলে মায়া জড়িয়ে নেওয়া এক পুরোনো অভ্যাস,
______________ কালো মেয়েটা  চোখ মুছে নেয়
হাতে লেগে যায় চোখের মণি...

জেনো... নষ্টপুরুষের আঙুলের গাঁটে বুনো লতা
 অজস্র  ঝুলন্ত শরীর... বাঁশপাতার ঘর লেগে থাকতেই পারব
  তবে  সিলমোহরখচিত আংটি  কখনও থাকে  না...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন